Main Menu

ডেন্টালে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৮৮.৫২

বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ১৯ হাজার ৭৭৮ জনের মধ্যে পাস করেছে ১৭ হাজার ৫১৭ জন। শতকরা হিসাবে পাসের হার ৮৮ দশমিক ৫২ ভাগ।

শনিবার (২ নভেম্বর) দুপুরের পর ফলাফল প্রকাশিত হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে প্রথমে সরকারি একটি ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিটে ৫১৭টি সাধারণ আসন, মুক্তিযোদ্ধা কোটায় ১০টি আসন ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য পাঁচটি আসনসহ সর্বমোট ৫৩২টি আসনে ভর্তি করা হবে।

আগামী ১৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি থেকে সরকারি ডেন্টাল কলেজে ক্লাস শুরু হবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

এর আগে শুক্রবার (১ নভেম্বর) ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৫ হাজার ১১৬ জন আবেদন করলেও অংশগ্রহণ করেন ১৯ হাজার ৭৮৮ জন। স্বল্পতম সময়ে ২৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশিত হলো।

Share





Related News

Comments are Closed