Main Menu

দিরাইয়ে গাছের সাথে অটোরিকশার ধাক্কা, নিহত ১

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা গাছের সাথে ধাক্কা লেগে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে দিরাই শ্যামারচর সড়কের মিলন বাজার সংলগ্ন দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পীযুষ রায় (৬০) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের মৃত গোষ্ঠ বিহারী রায়ের পুত্র।

এ ঘটনায় গুরুতর আহত সুনামগঞ্জ সদর উপজেলার জালালপুর ইউনিয়নের মোল্লারগাঁও ইউনিয়নের মৃত কালা মিয়ার পুত্র মোজাহিদ আলী (৩০) ও দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের আল-আমিনের স্ত্রী নাজমা আক্তার (২৪) সহ দুইজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত অপর দুজন ময়মনসিংহের কোতোয়ালি থানার বাবুখানি গ্রামের আসর আলী পুত্র হাফিজুল ইসলাম (২৭) ও দিরাই চরনারচর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত গতু মিয়ার পুত্র শমশের আলী (৬০) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

অটোরিকশার যাত্রী ডেকো ফুডস লিমিটেডে কর্মরত আহত হাফিজুর ইসলাম জানান, ৫ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি সুনামগঞ্জ থেকে শ্যামারচরের উদ্দেশ্যে রওয়ানা করে, দুর্গাপুর এলাকার পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়েমুচরে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পীযুষ রায়। দুর্ঘটনাস্থল থেকে এলাকাবাসী হতাহতদের দিরাই হাসপাতালে নিয়ে আসে।

নিহত পীযুষ রায়ের স্বজনরা জানান, তিনি অটোরিকশাযোগে শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামে শশুরালয়ে যাওয়ার কথা ছিলো। গুরুতর আহত মোজাহিদ আলীর স্বজনরা জানান, তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে কর্মরত। কোম্পানির কাজে শ্যামারচর যাচ্ছিলেন।

Share





Related News

Comments are Closed