Main Menu

বিশ্বনাথে অটোরিক্সার ধাক্কায় শিশু শিক্ষার্থী আহত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় ৫ বছরের এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলার বাগিচাবাজারে এ ঘটনা ঘটে।

আহত শিশু শিক্ষার্থী নাঈম আহমদ উপজেলার কালিজুরি গ্রামের আপ্তাব আলীর পুত্র এবং বাগিছাবাজার শাহ জালাল শাহ কাজি লতিফিয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১৫ থেকে ১৬টি শেলাই দেয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

জানা গেছে, কালিজুরি গ্রামের হত দরিদ্র মাক্রোবাস চালক আপ্তাব আলীর পুত্র নাঈম আহমদ শনিবার সকালে বাড়ি থেকে হেঁটে মাদরাসায় যাচ্ছিল। বাগিছাবাজার ও পেট্রোল পাম্পের মধ্যেখানে পৌছামাত্র পিছন থেকে বেপোরোয়া গতিতে আসা একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করেন এবং তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed