অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ফুটবল খেলা নিয়ে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে এ ঘোষণা দেয় কুয়েট প্রশাসন। একইসঙ্গে শনিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫/৬ জন ছাত্র আহত হয়েছে। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। মূলত পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কর্তৃপক্ষ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।
খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আজ শনিবার সকাল ও বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কুয়েটে যথারীতি অনুষ্ঠিত হবে।
Related News
হার্ভার্ডে ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন কুলাউড়ার শান্তা যাদব
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা বাগানের শ্রমিক লাইনের ছোট্ট একটি ঘরে জন্ম শান্তাRead More
প্রবাসীর সন্তানদের জন্য চালু হলো শিক্ষাবৃত্তি, আবেদন শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে অনলাইনে আবেদন আহ্বান করেছে প্রবাসীRead More



Comments are Closed