সুনামগঞ্জে ভারতীয় ঘোড়ার চালান আটক
সুনামগঞ্জ প্রতিরিধি: সুনামগঞ্জে বিনা শুল্কে চোরাই পথে নিয়ে আসা একটি ঘোড়ার চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
রবিবার ভোররাতে জেলার বিশ্বম্ভরপুরের সীমান্ত গ্রাম শরিফগঞ্জ থেকে ঘোড়ার চালানটি আটক করা হয়।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবি টহদল দল সীমান্তগ্রাম শরিফগঞ্জ থেকে ভারতীয় তিনটি ঘোড়া আটক করেন।
বিনাশুল্কে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা ঘোড়ার চালানটি ১ লাখ ২৫ হাজার টাকা মুল্য নির্ধারণ করে জব্দ তালিকা করা হয়।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed