বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ কিংবা মিস ইউনিভার্স বাংলাদেশ’র মতো অনেক প্রতিযোগিতার কথা এতদিন দেখে আসছি আমরা। এবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’। আর এতে অংশ নিচ্ছেন শুধুমাত্র বিবাহিত অথবা ডিভোর্সপ্রাপ্ত নারীরা। আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডট কম-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
তারা আরও জানান, গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছিল ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদনের সময়। প্রায় আট হাজার নারী এই প্রতিযোগিতার জন্য আবেদন করেছেন। তাদের মধ্য থেকে ৫০০ প্রতিযোগীকে বাছাই করা হয়েছে।
প্রাথমিক অডিশনের মধ্য দিয়ে প্রায় ২০০ প্রতিযোগী টিকে আছেন। এদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ায় নেওয়া হবে ১০০ জন প্রতিযোগীকে। এরপর বিভিন্ন ধাপে ধাপে বাচাইয়ের পর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, ঢাকায়। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে অংশ নেবেন চীনে।
‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারকদের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী জাহারা মিতু, অপূর্ব আবদুল্লাহ ও মডেল অন্তু করিম।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed