কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় আরিয়ান নামের ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার বড়খাপন ইউনিয়নের গয়পুর গ্রামের আমান মিয়ার ছেলে।
আজ শনিবার সন্ধ্যায় গয়পুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরিয়ান পরিবারের অজান্তেই বাড়ির সামনের খালে পড়ে যায়। অনেক খোঁজা-খুজির পর পরিবারের লোকজন খালের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকের আহাম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
« ছাতকে পাঠ্যবইয়ের আদলে সাজানো বিদ্যালয় (Previous News)
(Next News) কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ »
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed