Main Menu

জাবিতে জয়পুরহাট ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্টিত হয়েছে।

এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানটি শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটেরিয়ামের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।

এসময় প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেসবাহ উদ্দিন আনছারী বলেন, আমাদের ঘরকুনো না থেকে বিশ্বের সামনে নিজেকে ফুটিয়ে তুলতে হবে। আত্মার বিকাশের জন্য সামাজিক, কালচারাল, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে হবে।

জয়পুরহাট-২ আসনের এমপি আল মাহমুদ স্বপনের ব্যক্তিগত সহকারী রানা মাসুদুর রহমান বলেন, আমরা উত্তরবঙ্গের সন্তান । আমার জেলার সুনাম রক্ষায় আমাদেরই এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের সময় উপযোগী শিক্ষার তাগিদ দেন।

এছাড়া অন্যান্য বক্তারা বলেন, জয়পুরহাটের মানুষ নানা গুনের অধিকারী। আমরা আজ কোন দিন হতে পিছিয়ে নেই । এখানকার শিক্ষার্থীরা আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দেশ ও জাতির মুখ উজ্জল করবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের জায়েন্ট ডিরেক্টর আব্দুর মান্নান, বিডি ফুট ফাউন্ডেশন এর সিও মোস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, এ বি এম ইমরুল হাসান, জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম মাসুদ রেজাসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যায়ের কতিপয় ছাত্রের উদ্যোগে জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে দুস্থদের ত্রান সহায়তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কল্যাণমূলক কাজ করে আসছে।

Share





Related News

Comments are Closed