Main Menu

সিলেটে ট্যাঙ্কলরী শ্রমিকদের গ্যাস ফিল্ড ঘেরাও

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গ্যাস ফিল্ড ঘেরাও করেছে বিক্ষুব্ধ ট্যাঙ্কলরী শ্রমিকরা। সিলেট বিভাগে ট্যাঙ্কলরী শ্রমিকদের ৪ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান কর্মবিরতি আন্দোলন চলাকালে সর্বস্তরের শ্রমিকবৃন্দ পূর্ব ঘোষিত আল্টিমেটাম শেষ হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে জৈন্তপুর উপজেলার চিকনাগুল পানিছড়া এলাকায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডের প্রধান ফটক ঘেরাও করেন শ্রমিকবৃন্দ।

দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত দাবি আদায়ের শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় শ্রমিকবৃন্দ সিলেটে গ্যাস ফিল্ডস লিমিটেডের নিরাপত্তা ব্যবস্থাপক গোলাম রব্বানীর অসৌজন্য মূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার শাস্তি দাবী করেন।
পরে গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ ও বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটার এজেন্ট এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটার এজেন্ট এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ, বাংলাদেশ ট্যাঙ্কলরী অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগ, বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর নেতৃবৃন্দের সাথে সমঝোতা বৈঠকে মিলিত হন।

বৈঠকে সিলেট গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (প্রশাসক) শওকত আলম কাদরী নিরাপত্তা ব্যবস্থাপকের অসৌজন্য মূলক আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে গোলাম রব্বানীকে স্ট্যান্ড রিলিজ করা হবে।

এ সময় বক্তব্য রাখেন গ্যাস ফিল্ডের মহাব্যবস্থাপক (অপারেশন) ডি.এস প্রকৌশলী আব্দুল কাদির, মহাব্যবস্থাপক (এলপিএম) প্রকৌশলী রওনাকুল ইসলাম, পিএমডি প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লা, উপ-প্রকৌশলী প্রদীপ কুমার বিশ^াস, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটার এজেন্ট এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের মহাসচিব আলহাজ¦ জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটার এজেন্ট এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী মোস্তফা কামাল, বাংলাদেশ ট্যাঙ্কলরী অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগী কমিটির সভাপতি হুমায়ুন আহমদ, বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হাজী শাহজাহান ভ‚ইয়া, সহ সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কার্যকারী সদস্য আব্দুল জলিল, সাবেক সভাপতি চেরাগ আলী, সহ সভাপতি আইয়ুব আলী, সদস্য রফিকুল ইসলাম, লিটন মিয়া, আব্দুল লতিফ, হবিগঞ্জ উপ-কমিটির সভাপতি ফয়ছল আহমদ, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের দপ্তর প্রধান সহকারী মোঃ রকিব হাসান, পরিবহন কন্ট্রাক্টর তৌয়ব আলী। এছাড়াও সিলেট বিভাগের অসংখ্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা বৈঠকে শ্রমিকদের ২ দফা দাবী- গরম জ্বালানি তেল সরবরাহ করা হবে না। গ্যাস ফিল্ডের অধিনে সকল ডিপো থেকে পূর্বের ন্যায় ৯ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কলরীতে করে জ্বালানি পণ্য পরিবহনে ব্যবস্থা করা হবে। এছাড়াও পরিবহন করা তেলের পরিমাণ বিষয়টি রসিদের মধ্যে লিখে দেয়ার আহবান জানান শ্রমিক নেতৃবৃন্দ।

শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অন্তর্ভুক্ত পদ্মা, যমুন, মেঘনা লিমিটেডকে বাকী ২টি দাবী মেনে নেয়ার আহবান জানান। শ্রমিকদের বাকী ২টি দাবী হচ্ছে- সর্বপ্লান্ট থেকে বিধি অনুযায়ী উৎপাদনের ৭২ ঘন্টা পরে ন্যাচারেল জ্বালানি তেল ট্যাঙ্কৎলরীতে সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রম আইন মোতাবেক শ্রমিকদের ন্যায্য বেতন প্রদান করার ব্যবস্থা গ্রহণ এবং জ্বালানি পণ্যবাহি ট্যাঙ্কলরীকে যমুনা সেতু পারাপারে যাত্রী পরিবহনের মত পারাপারে অগ্রাধিকার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed