ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার স্থানীয় ছাত্রলীগ কর্মী কাউসার তালুকদারকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুর পৌর শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের হয়। দুপুরে শিক্ষার্থীরা মিছিল সহকারে দুর্গাপুর থানা ঘেরাও করে। পরে ওসি মিজানুর রহমান আসামীদের দ্রত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ কারিরা থানা থেকে চলে যান।
এসব মিছিল থেকে ঘাতকদের গ্রেপ্তার করে দ্রত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
গত মঙ্গলবার রাতে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় এলাকায় একটি গ্যারেজে দুইটি মোটরসাইকেলে এসে একদল মুখোশধারী রামদা দিয়ে কুপিয়ে আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের ভাতিজা মাদ্রাসা ছাত্র কাউসার তালুকদারকে খুন করে। গত বুধবার রাত ১১টার দিকে জানাজা শেষে গ্রামের বাড়ি উপজেলার গুজিরকোণায় পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এ সময় নিহতের স্বজন ও স্থানীয় ছাত্রলীগ অভিযোগ করেছে, ছাত্রদল নেতা সাহসের নেতৃত্বে খুনীরা কুপিয়ে কাউসারকে হত্যা করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগ এক বিবৃতিতে এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে ঘাতকদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।
দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, হত্যায় জড়িত বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed