ফুফাতো বোনকে ধর্ষণ, ধর্ষক সেলু গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে সেলিম ওরফে সেলু (৩৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৪)। ধর্ষক সেলিম ভিক্টিমের সম্পর্কে আপন ফুফাতো ভাই।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-৪ এর একটি দল সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাসের নেতৃত্বে পল্লবী থানাধীন ১০নং জোটপট্টি রাব্বানী হোটেলের সামনে থেকে সেলুকে গ্রেফতার করে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন অজুহাতে নিজ বাসায় প্রথম শ্রেণিতে পড়ুয়া নাবালিকা মামাতো বোনকে ডেকে নিয়ে বিগত প্রায় ১৫ দিন যাবৎ সুকৌশলে আসামি ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে যৌন নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন অশ্লীল, অপকর্ম করে আসছিলেন। অভিযুক্ত সেলিমের স্ত্রী বিদেশে চাকরি করে এবং এক সন্তানের জনক। তার গ্রামের বাড়ি ভোলায়। সেলু রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় তার ছেলেকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
এই বিষয়ে ভিকটিম প্রথমে বাড়ির মালিকের স্ত্রীকে জানায় এবং পরবর্তীতে তার বাবা-মাকে জানালে ভিকটিমের বাবা র্যাব-৪ এর অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করে।
গ্রেফতার ধর্ষণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed