Main Menu

নেত্রকোনায় কিশোরকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃক্তরা। নিহত কিশোরের নাম কাওসার তালুকদার।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পুলিশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার তালুকদার একই এলাকার আলালউদ্দিন তালুকদারের ছেলে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় এলাকায় কাওসার গ্যারেজে মোটরসাইকেল সারাতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সুসং ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল শাখার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সাহসসহ কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে রাত ১টার দিকে কাওসারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুচানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

Share





Related News

Comments are Closed