Main Menu

বিশ্বনাথে তরুণীকে ধর্ষণ মামলায় দুলাভাই গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি ধর্ষণের শিকার পপির বড় বোনের স্বামী (দুলাভাই) ফয়জুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের চেরাগী গ্রামের আবদুল মন্নানের ছেলে। সোমবার গভীর রাতে আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

জানা গেছে, দলবদ্ধ ধর্ষণের অপমান ভুলতে পপি বেগম (১৯) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। দাফনের দুই দিন পর পপির ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থেকে একটি চিরকুট (সুইসাইড নোট) থেকে এ তথ্য মিলেছে। পপি বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের শুকুর আলীর মেয়ে।

এর আগে গত ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নিজের বসত ঘর থেকে পপির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পপির বাবা শুকুর আলী ১৪ অক্টোবর সোমবার রাতে চারজনকে আসামি করে বিশ্বনাথ থানায় গণধর্ষণ মামলা করেন।

গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করার সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তবে সোমবার দিবাগত রাতে পপির দুলাভাইয়ের টলি (ট্রাক্টর) চালক একই গ্রামের সমছু মিয়ার ছেলে আব্দুল মালেক (২২) এর ছোট ভাই ছালেক আহমদ (১৮) ও তেতলীবাজারের নৈশপ্রহরী খালিক মিয়াকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed