মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার গাজীপুরের সাভারের ছায়াবিথি এলাকায় নিজের ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবা সোহেল রানার (৩৬) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে স্বামীকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
এদিকে, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, নির্যাতনের শিকার ওই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন পর্যন্ত কথা বলতে পারছে না। মেডিকেল বোর্ড গঠন করে ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। এছাড়া আসামিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed