জকিগঞ্জে টমটম গাড়ীতে স্কুলছাত্রী ধর্ষন, আটক ১
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত টমটম চালক কাওসার আহমদকে (২১) আটক করেছে পুলিশ।
আটক যুবক সুলতানপুর ইউপির নালুচক গ্রামের আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বড়পাথর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত টমটম গাড়ীসহ তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে কাওসার আহমদ নামের যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মেয়ের পরিবারের লোকজনকে মামলা দিতে বলা হয়েছে। তারা মামলা দেয়ার পরই আসামী গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। অপর আসামীকেও গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
প্রসঙ্গত, সোমবার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় ছুটির পর কয়েকজন ছাত্রী একটি টমটম যোগে বাড়ি ফিরছিলো। মজলি ও পূর্ব মজলি এলাকায় গাড়ী পৌছার পর পথে পথে অন্য ছাত্রীরা নিজেদের বাড়ীর সামনে নেমে যায়। এই সুযোগে বাদেজমা গ্রামের নবম শ্রেণীর ঐ ছাত্রীকে গাড়ীতে একা পেয়ে টমটম চালক নালুচক গ্রামের আব্দুস সালামের ছেলে কাওসার আহমদ (২১) ও তার সহযোগী সোনারগ্রামের মৃত কালা মিয়ার ছেলে নাজিম আহমদ (২২) দিনদুপুরে গাড়ীর পর্দা টাঙ্গিয়ে তাকে ধর্ষন করে। এলাকার লোকজন মেয়েটির চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার উদ্ধার করে এবং বখাটেরা পালিয়ে যায়। স্কুল ছাত্রীটি এখন আহতবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, বখাটেদেরকে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed