Main Menu

১০ টাকা চাওয়াতে গলাটিপে সন্তানকে মারলো মা!

বৈশাখী নিউজ ডেস্ক : দশ টাকা চাওয়াতে শিশু সন্তানকে মারধর করে গলাটিপে হত্যার পর ওড়না কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে অপপ্রচার চালিয়েছে পাষণ্ড মা। এঘটনায় ওই শিশুর মা স্বপ্না বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মঙ্গলবার সকালে কাউছার হোসেন (৭) নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাউছার স্থানীয় পিকআপভ্যান চালক মো. রাসেলের ছেলে ও লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র।

প্রতিবেশীরা জানান, গাড়ী চালানোর কাজে বেশির ভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী রাসেল। এ সুযোগে এলাকায় উশৃঙ্খল জীবন যাপন করতেন স্বপ্না। সোমবার রাতে মায়ের কাছে ১০ টাকা চাইলে তাকে মারধর করে তার গলাটিপে ধরেন। কিছুক্ষণ পর বাবা (সন্তান) মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন স্বপ্না। এর আগেও স্বপ্নার বাবার বাড়ীতে আরেকটি সন্তান রহস্যজনক কারণে মারা যায় বলে জানান প্রতিবেশীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় তার ওড়না কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়।

পরে খবর পেয়ে পুলিশ শিশুর মাসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এক পর্যায়ে মা স্বপ্না শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed