এমসি কলেজ পুকুরঘাটে জোছনাযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: ভরা পূর্ণিমার জ্যোৎন্সালোকিত রোববার (১৩ অক্টোবর) রাতে জোছনাযাপন করেছে হাওরপারের ধামাইল। লোকসংগীত কবিতা আর আড্ডার কথামালায় শ্যামলঘন এমসি কলেজ পুকুরঘাট মুখরিত হয়েছিল প্রকৃতির নিবিড় সান্নিধ্যে।
হাওরপারের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি কবি বিমান তালুকদার ও যুগ্ম সম্পাদক কবি অসীম সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জোছনাযাপনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ছড়াকার মনজুর মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ লেখক কবি প্রশান্ত কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা শাখার সভাপতি এনায়েত হাসান মানিক, এ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের প্রাক্তন সভাপতি এ্যাপেক্সীয়ান চন্দন দাশ, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, কবি ও ব্যাংক কর্মকর্তা সুমন বনিক, ইমিগ্রেশন এডভাইজার এ্যাপেক্সীয়ান জি.ডি. রুমু, শাবিপ্রবির গ্রীণ এক্সপ্লোর সোসাইটির সভাপতি হাসনাইন আহম্মেদ, এসএ টিভির সিলেট প্রতিনিধি আব্দুল আলীম শাহ।
আড্ডা আর কথামালায় যোগ দেন সিলেট এমসি কলেজ ছাত্রলীগের হোসাইন, সৌরভ দাশ, থিয়েটার মুরারিচাঁদের আসাদুজ্জামান, মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি উমা সরকার, থিয়েটার মুরারিচাঁদের প্রতিষ্ঠাতা আহবায়ক লেখক জাকির মোহাম্মদ, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ পাল, রোভার স্কাউটের গোলাম কিবরিয়া, সংগঠনের সহসভাপতি কাষ্টমস্ অফিসার অঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক শিক্ষক পরেশ চন্দ্র দাশ, অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন মদনমোহন কলেজের প্রভাষক রাজিব চৌধুরী, মোহনা শিল্পীগোষ্ঠীর পল্লবী দাশ মৌ, অয়ন পাল, ছায়েম আহমদ, উত্তমা সরকার, ধামাইল শিল্পী জবা তালুকদার, বাউল মঞ্জিল।
কবিতা আবৃত্তি করেন শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী হিমেল রায়, কবি মাসুদা সিদ্দীকা রুহী, কবি বিমান তালুকদার। তবলায় সংগত দেন সংগঠনের সহসভাপতি সংগীত শিল্পী মুস্তাফিজুর রহমান মুরাদ ও সদস্য কান্ত কুমার দাশ।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক কর্মী ও সংগঠক ধ্রব গৌতম, এমসি কলেজের গণিত বিভাগের প্রভাষক দিলীপ চন্দ্র রায়, জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাস্ এর পক্ষে জাহাঙ্গীর আহমেদ, মাহাবুব রহমান শেখ, সংগঠনের সদস্য বাউল বাহার উদ্দিন বাহার, কবি অজয় বৈদ্য অন্তর, থিয়েটার মুরারিচাঁদের হাসান আল মাসুম, ঊষা কান্ত বিশ্বাস, আলী হোসেন, কামরুল ইসলাম, সজীবুল ইসলাম, অরুপ তালুকদার শুভ, বংশীকুন্ড, ছাত্রকল্যাণ পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, নাট্যকর্মী ফাহমিদা এলাহি বৃষ্টি।
এছাড়াও অনুষ্ঠানে আলোচনায় এমসি কলেজের বেশ কিছু শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমী বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সবশেষে দুটি সমবেত ধামাইল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed