আবরার হত্যার বিচার দাবীতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ও শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ও সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সোমবার (১৪অক্টোবর) সকাল ১০টায় ইন্সটিটিউটের প্রদান ফটকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিগত সময়ে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সহ সিলেটের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর টর্চার সেলের মাধ্যমে ছাত্র নামক অছাত্রদের নির্যাতন নিপীড়ন করা হয়েছে। একটি স্বাধীন দেশে যা অত্যন্ত লজ্জাজনক। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টিকারী অছাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়। বক্তারা- আইনশৃঙ্খলা বাহিনীকে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রাবাসে তল্লাশির নির্দেশ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী মো. নাঈমুল ইসলামের সভাপতিত্বে ও মুহিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন তরুণ সংগঠক ফয়জুল হাসান ফারহান, সাধারণ শিক্ষার্থী জুমেল হোসেন, সুফিয়ান আহমদ, মোস্তাকিন আহমদ, এহিয়া হোসেন। উপস্থিত ছিলেন, জাহিদ আহমদ, ফাহাদ হোসেন, সাওন আহমদ, প্রশজিৎ দাস রণি, পলাশ দাস, জসিম আহমদ, আব্দুল খালিক রণি, সাহেদ হোসেন, ফরিদ আহমদ প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed