সিলেটে ২ হাজার কেজি পিরানহা মাছ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কাজির বাজার এলাকার মাছের আড়তে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে একই মালিকের দুই দোকানে জরিমানা করা হয়েছে। এ সময় দোকানে থাকা দেড় লক্ষ টাকা মূল্যের দুই হাজার কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
জরিমানাকৃত দোকানগুলো হচ্ছে বাপ্পী মাছের আড়ত ও ছৈইদ উল্লাহ মাছের আড়ত। দুটি দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন প্রমুখ।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং ২ হাজার কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
মাছগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed