দশ দিনের রিমান্ডে ইউপি চেয়ারম্যান মনফর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার আলোচিত মনফর বাহিনীর প্রধান ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনফর আলীকে তিনটি মামলায় দশদিনের রিমাণ্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৩ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-৪ এ অস্ত্র, চাঁদাবাজী ও পুলিশ এ্যাসল্টের পৃথক তিন মামলায় শুনানী শেষে এ দশদিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জালালাবাদ থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় ৫ দিন, চাঁদাবাজী মামলায় ৩ দিন ও পুলিশ এ্যাসল্ট মামলায় তাকে ২ দিনের রিমাণ্ড দেয়া হয়।
এর আগে ১২ অক্টোবর শনিবার এ তিন মামলায় মনফর আলীকে আদালতে তোলে জালালাবাদ থানা পুলিশ। তবে ছুটির দিন হওয়াতে আদালতে শুনানি হয়নি। ফলে রোববার শুনানি শেষে আদালত রিমাণ্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইউনিয়নের কুঁরিরগাঁও বাজার থেকে বিদেশী অস্ত্র এবং ৭ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনফর জালালাবাদ থানার পুরান কালারুকা গ্রামের মৃত হাজী মন্তাজ আলীর ছেলে।
গ্রেপ্তার মনফর আলীর বিরুদ্ধে জালালাবাদ থানায় চাঁদাবাজি ও পুলিশ এসল্টের ১০টি মামলা রয়েছে। তার গ্রেপ্তারের খবরে স্বস্থি ফিরেছে ইউনিয়নবাসীর মাঝে। তারা তার শাস্তির দাবিও জানিয়েছেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed