Main Menu

মদিনা মার্কেটে দুই মোটর সাইকেল চোর আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ফাঁদ পেতে দুই মোটরসাইকেল চোর ধরেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তাদেরকে আটক করার পর গণপিটুনি দিয়ে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, মোগলাবাজার থানার শরিষপুর গ্রামের রফিক মিয়ার ছেলে শাহান মিয়া ও দক্ষিণ সুরমার বরইকান্দি আমপাড়া গ্রামের কয়েছ মিয়ার ছেলে রুবেল মিয়া।

জানা গেছে, গত কয়েকদিন ধরে মদিনা মার্কেট এলাকায় বেশ কয়েকজন ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়। ব্যস্ত এলাকা হওয়ায় কিছুতেই চোরদের ধরতে সক্ষম হচ্ছিলেন না তারা। এক পর্যায়ে গত দুদিন থেকে তারা কৌশল অবলম্বন করেন। বাজারের একটি জায়গায় দুটি নতুন মোটরসাইকেল রেখে দেন তারা। আড়াল থেকে তারা সার্বক্ষণিক খেয়াল রাখতেন মোটরসাইকেলগুলো কেউ চুরি করতে আসে কি না।

শনিবার সন্ধ্যার দিকে একটি সিএনজি অটোরিকশায় করে ৩-৪ লোক মোটরসাইকেলগুলোর সামনে এসে থামে। অটোরিকশা দিয়ে মোটরসাইকেলগুলো আড়াল করে তারা মাস্টার চাবি দিয়ে তালা ভাঙ্গার চেষ্টা চালায়।

তখনই বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক বাবলু আহমদের নেতৃত্বে ব্যবসায়ীরা সেখানে এসে দুই চোরকে আটক করতে সক্ষম হন।

পরে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমীর হোসেন ও অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed