সিলেটে ১৪ মন ভারতীয় চা পাতা জব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট থেকে ১৪ মন ভারতীয় চা পাতা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১৬ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মো. সাইফুল আলমের নেতৃত্ব গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার লামাপাড়া গ্রামে চেকপোস্ট পরিচালনা করে চা পাতাগুলো জব্দ করে।
এসময় চা পাতা বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়েছে। যার নং-সিলেট মেট্রো-ন-১১-০০৪৩।
এ ঘটনায় গোয়েন্দা শাখার এসআই বাদী হয়ে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে পণ্য আদান-প্রদান করায় প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হওয়ার পাশাপাশি দেশীয় পণ্য বাজার হারাচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed