ডোমারে মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাত ১২টায় উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ফাতিমা এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামী রবিউল ইসলাম(১৯) পৌরসভা এলাকার চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
থানা সুত্রে জানা গেছে শুক্রবার রাত ১২টায় স্থানীয় জনগন থানায় খবর দিলে পুলিশ উপজেলা পরিষদ চত্ত¡র হতে মাদক সেবনকালে রবিউল ইসলামকে আটক করে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ফাতিমা উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮,৩৬(১) এর ২১ ধারায় অপরাধ সংঘটনের দায়ে তাকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে জানান শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed