Main Menu

সিলেটে টেকনো মোবাইল হ্যাণ্ডসেট‘র উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টেকনো মোবাইলের নতুন ফ্লাগশীপ মডেল কেমন-১২ এয়ার মোবাইল হ্যাণ্ডসেট‘র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর অভিজাত হোটেল নির্ভানা ইন কমপ্লেক্সে হ্যাণ্ডসেটটির উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, টেকনো হচ্ছে ট্রানশান এর প্রিমিয়াম মোবাইল হ্যাণ্ডসেট ব্রাণ্ড। ২০১৭ সালে যাত্রা শুরু করে ইতোমধ্যেই গ্রাহকের মন জয় করে নিয়েছে। টেকনোর এই ফ্লাগশীপ মডেলে থাকছে ৬ দশমিক ৫ ইঞ্চি পাঞ্চহোল ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য থাকছে ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম এবং ২ দশমিক ০ গিগাহার্স অক্টাকোর প্রসেসর। ব্যাটারি ব্যাকআপ থাকছে ৪০০০ মিলি এম্পিয়ার। টেকনো সব সময় ক্যামেরাকে প্রাধান্য দিয়ে আসছে। এই মডেলটিতে রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা।

ডট ইন ডিসপ্লের এই ক্যামন ১২ এয়ারের দাম ধরা হয়েছে মাত্র ১৪,৯৯০ টাকা, যা বাজারের এই ফিচারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিএসএম ওয়ালিউল ইসলাম, এএসএম মনোজ এষ চৌধুরী ও রণি সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের ডিস্ট্রিবিউটর আলাপ টেলিকম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দুলাল আহমেদ, আলাপ ডিস্ট্রিবিউটর সুনামগঞ্জের আব্দুল্লাহ আল মামুন, হবিগঞ্জ থেকে সরওয়ার আলম শাকিল।

সংশ্লিস্টরা জানান, বাজারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবচেয়ে ভাল ফোনই টেকনো নিয়ে আসছে। অনুষ্ঠানে বিভাগের রিটেইলারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed