আবরার হত্যার ১৪ নম্বর আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি শামীম বিল্লাহকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
শুক্রবার (১১ অক্টোবর) সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সাতক্ষীরা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান মোল্লা জানান, শুক্রবার বিকালে ঢাকা থেকে আসা ডিএমপি’র গোয়েন্দা পুলিশের একটি দল আসামির গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে। আটকের পরপরই শামিম বিল্লাহকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। শামীমের বাবার নাম আমিনুর রহমান ওরফে বাবলু সরদার। তিনি পেশায় একজন ড্রাইভার।
উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে গত রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে মামলা করেন। এই মামলায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed