চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা লিখিত এবং বিকেল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুই ঘণ্টা মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এবার নতুন চালু হওয়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের দুটি বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। অন্য বিভাগের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৩০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১৩০, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি এবং আর্কিটেকচার, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিটিতে ৩০টি করে আসন আছে।
এ ছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য একটি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার নৃগোষ্ঠীর জন্য ১০টি আসন সংরক্ষিত আছে। মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২৭ অক্টোবর।
চুয়েটে এবার মোট ১২ হাজার ৮৬৮ শিক্ষার্থী আবেদন করেছেন। ‘ক’ বিভাগে ১১ হাজার ৬১১ এবং ‘খ’ বিভাগে এক হাজার ২৩৭ জন। কিন্তু ১২টি বিভাগে ৮৯০টি আসনের বিপরীতে ১০ হাজার ৯৭২ জনকে যোগ্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed