জৈন্তাপুরে ৮০ বস্তা ভারতীয় রসুন আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে ভারত থেকে চোরাইপথে আসা ৮০ বস্তা রসুন আটক করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবির সিও ল্যাফটেনেন্ট কর্ণেল সাঈদ।
তিনি জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে বাঘছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৮০ বস্তা রসুন আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
রসুন চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। রসুন আটকের বিষয় কাষ্টমসকে জানানো হয়েছে। কাষ্টমস কর্মকর্তাদের উস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, লালখাল সীমান্ত এলাকা এখন চোরাকারবারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে।
এ সীমান্ত এলাকা দিয়ে নিয়মিত বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু, মহিষ, সুপারি এবং বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। মাঝে মধ্যে বিজিবির অভিযানে কিছু চোরাচালান পণ্য ধরা পড়লেও চোরাকারবারীরা থাকছেন ধরাছোয়ার বাইরে। উদ্ধার হওয়া রসুন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed