Main Menu

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রাধানগরে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার রাধানগর দুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আদনান হোসেন জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাধানগর ইসলামপুর (দুবাগ) গ্রামের আফরোজা বেগম ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ হোসেন দম্পতির ছেলে।

আদনানের মৃত্যুতে শোকে মূহ্যমান আদনানের বাবা-মাসহ স্বজনরা। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed