Main Menu

ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা এলাকায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- দোলন সরকার (৩৬) ও রাজিব চৌধুরী (৩৮)। নিহত দোলন সরকার গাজীপুর সদর থানার হাইলপুর এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে ও রাজিব চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের শহীদ চৌধুরীর ছেলে। তারা দুজন ব্রাহ্মণবাড়িয়া বন বিভাগ কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন জানান, ভোরে মোটরসাইকেল যোগে দোলন সরকার ও রাজিব চৌধুরী জেলা সদর থেকে বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দোলন সরকার মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাজিব চৌধুরীকে ঢাকার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যায়।

Share





Related News

Comments are Closed