গোয়াইনঘাটে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে চকলেট দেয়ার প্রলোভন দিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক ব্যক্তি। এ ঘটনায় ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম লিটন তালুকদার (৪০)।
পুলিশ ও স্থানীয়দের দাবি লিটন তালুকদার ওই শিশুকে ধর্ষণ করেছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি ধর্ষণ ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধির সহায়তায় থানার এসআই মুহিবুর সঙ্গীয় ফৌর্স নিয়ে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিকে ভারতে পলায়নের চেষ্টাকালে তামাবিল থেকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লিটন গোয়াইনঘাটের ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের শান্তিনগর গ্রামের একাব্বর তালুকদারের ছেলে।
গোয়াইনঘাট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্থানীয় আসামপাড়া হাওড় গ্রামের এক হতদরিদ্র পরিবারের ৬ বছরের একটি শিশুকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে বিলের কাছে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরপরই ধর্ষক লিটন পালিয়ে যায়।
গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, শিশু ধর্ষণের ঘটনার পরপরই ধর্ষক লম্পট লিটন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অবশেষে তামাবিল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম গোয়াইনঘাট থানা। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি ধর্ষণ ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়েছে।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed