Main Menu

‘রিমেম্বারিং’ ট্যাগ যুক্ত করলো ফেসবুক

বৈশাখী নিউজ ডেস্ক : বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ফেসবুক প্রোফাইলকে বিশেষভাবে স্বরণে রাখার জন্য ‘রিমেম্বারিং’ ট্যাগ যুক্ত করেছে ফেসবুক। ৭ অক্টোবর সোমবার ভোরে আবরার খুন হন। ইতোমধ্যে ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

এদিকে বন্ধু ও শুভাকাঙ্খীদের কাছে বিশেষভাবে স্মরণে রাখার জন্য ফেসবুক আবরারের প্রোফাইলে ‘রিমেম্বারিং’ ট্যাগে এড করেছে। এতে তার প্রোফাইলে অন্য কেউ আর লগইন করতে পারবে না। এছাড়া একাউন্টটি হ্যাক হওয়ার ঝুঁকি থেকেও রক্ষা পেল।

ফেসবুক তার প্রফোইল ছবির ওপরে লিখেছে, “We hope people who love Abrar will find comfort in visiting his profile to remember and celebrate his life.”

Share





Related News

Comments are Closed