Main Menu

জগন্নাথপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের এক শিশু কন্যাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় স্বপন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ।

Manual7 Ad Code

স্বপন জগন্নাথপুরের চঞ্চল দাস ও পৌর শহরের কেশবপুর বাজার এলাকার বাসিন্দা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খানম সাথী ওরফে সাবিত্রী দাসের ছেলে।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত ওই যুবককে শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কেশবপুর গ্রামের ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে স্বপন। এসময় শিশুর চিৎকারে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে গেলে সে পালিয়ে যায়। পরে আহত শিশু কন্যাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয় বলে জানান স্থানীয়রা।

Manual6 Ad Code

খবর পেয়ে রাতেই থানার এসআই লুৎফুর রহমানের নেতৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে বখাটে স্বপনকে গ্রেফতার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code