Main Menu

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দশম বিমান

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নতুন সংযোজিত ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ বহরে যুক্ত হওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানের সংখ্যা দাঁড়ালো দশটিতে। যা বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থার মধ্যে সর্বোচ্চ।

বিমানটি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পোঁছেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফ্রান্সের ব্ল্যাগনাক এয়ারপোর্ট থেকে মিশর ও ওমান হয়ে নতুন সংযোজিত বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে তৃতীয় এটিআর ৭২-৬০০ বিমানটিকে স্বাগত জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন আহমেদ শিকদার।

Manual5 Ad Code

নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। ‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স অধিকতর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে খুব শিগগিরই আরও একটি এটিআর ৭২-৬০০ বিমান তাদের বহরে যুক্ত করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, দুটি ড্যাশ ৮- কিউ ৪০০ বিমান দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া বিমানসহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে উড়োজাহাজ সংখ্যা মোট দশটি। যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ ও তিনটি এটিআর ৭২-৬০০।

বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা।

Manual5 Ad Code

তৃতীয় এটিআর ৭২-৬০০ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code