Main Menu

জাবি উপাচার্যকে তিরস্কার করলো আন্দোলনকারীরা

Manual6 Ad Code

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে মানববন্ধনে উপাচার্যের প্রতি তিরস্কারনামা পাঠ ও কালো পতাকা প্রদর্শন করা হয়।

Manual7 Ad Code

এসময় আন্দোলনকারীরা বলেন, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাময়িকভাবে অব্যাহতি নিয়ে দুর্নীতির তদন্ত না করে নিজের আত্মসম্মান ও মর্যাদাবোধকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গচ্ছিত রেখেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

Manual6 Ad Code

এছাড়া মেগা প্রকল্পের টেন্ডারে অনিয়ম, উপাচার্যের পরিবারের সদস্যদের মধ্যস্থতায় ছাত্রলীগকে কোটি টাকা ঈদ সালামী দেয়া, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলা, প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে মিথ্যাচারসহ নানা অভিযোগ তুলে ধরে উপাচার্যের প্রতি তিরস্কার জ্ঞাপন করেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের স ালনায় লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘উপাচার্য ক্ষমতার অপব্যবহার করে তার পদকে কলুষিত করেছেন। অনিয়ম, মিথ্যাচার, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে নিমজ্জিত উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে আমরা সর্বাত্মক প্রত্যাখান করেছি ও ভর্তি পরীক্ষার কেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা চাই তিনি পহেলা অক্টোবরের মধ্যেই পদত্যাগ করবেন।’
সমাপনি বক্তব্যে দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘আমরা চাই উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তিনি তা তদন্ত করবেন। কিন্তু উপাচার্য তা করছেন না। আমরা আশা করছি তিনি আগামী ৭ দিনের মধ্যেই পদত্যাগ করবেন। এর মধ্যদিয়ে নিজে ও জাহাঙ্গীরনগরকে দায়মুক্ত করবেন।’

Manual3 Ad Code

মানববন্ধনে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া জাবি সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code