সুনামগঞ্জে গাঁজা কারবারি রফিক আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতীয় বিপুল পরিমাণ গাঁজার চালান সহ রফিক মিয়া নামে এক গাঁজাকারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত রফিক মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর গ্রামের কছম আলীর ছেলে।
মঙ্গলবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সদর উপজেলার রঙ্গারচর সড়কের উপর হতে মঙ্গলবার বিকেলে রফিক মিয়াকে একটি ব্যাগসহ আটক করা হয়।
পরে তার হেফাজতে থাকা ব্যাগ খুলে আড়াই কেজি ভারতীয় গাঁজা ও সিমসহ একটি মুঠোফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে আটককৃত রফিক মিয়াকে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed