তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীর আত্নহত্যা!
সুনামগঞ্জ প্রতিনিধি: মা-বাবার সাথে অভিমানে সুনামগঞ্জের তাহিরপুরে ষষ্ট শ্রেণিতে পড়ুয়া নাঈমা খাতুন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী আত্নহত্যা করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর থানা হেফাজতে নিয়ে এসেছে।
নিহত নাঈমা উপজেলার বড়দল উওর ইউনিয়নের ব্রাম্মণগাঁও মধ্যপাড়ার ফজলুল হক ও বিলকিছ বেগম দম্পতির মেয়ে ও পার্শ্ববর্তী বোরখাড়া মাদ্রাসার ষষ্ট শ্রেণিতে লেখা পড়া করে আসছিলো।
পুলিশ ও নিহতের পারিবারীক সুত্র জানায়, উপজেলার বোরখাড়া মাদ্রাসায় পড়ুয়া নাঈমা খাতুন নিয়মিত মাদ্রাসায় পাঠ গ্রহনে উপস্থিত না হওয়া ও বাড়িতে লেখাপড়ায় অমনুযোগীতার কারনে মা-বাবা মঙ্গলবার সকালে কিছুটা শাসন ও বকাঝকা করেন।
এদিকে মঙ্গলবার দুপুরে আহারের পর বেলা ৩টা থেকে সাড়ে তিনটার দিকে পরিবারের সবার অলক্ষে নিজ বসতবাড়ির পেছনে লটকন (বুবি) গাছের ঢালে ওড়না পেছিয়ে নাঈমা গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন জানান, রাতে সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed