Main Menu

তাহিরপুর সীমান্ত পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের নলীকাটা-সাহিদাবাদ (লাউড়েরগড়) বর্ডার হাট নির্মাণাধীন কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার এল কৃষ্ণ মুর্তি (লক্ষী কৃষ্ণ মুর্তি)।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি বর্ডার হাটে এসে পরিদর্শন করেন।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহবুব রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) মো.মুনতাসির হাসান।

এসময় উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, লাউড়েরগড় বিজিবি কম্পানী কমান্ডার নায়েব সুবেদার হাবিবুর রহমান প্রমুখ ।

বর্ডার হাট পরিদর্শন শেষে এল কৃষ্ণ মুর্তি সাংবাদিকদের জানান, বর্ডার হাটের নির্মাধীন কাজ ৮০ পার্সেন্ট শেষ হয়েছে। বাকী ২০ পার্সেন্ট ঘর বানানোর কাজ আগামী ডিসেম্ভর মাসের ভিতরে শেষ করার জন্য ভারতীয় বিএসএফ কে নির্দেশ দেন তিনি।

Share





Related News

Comments are Closed