Main Menu

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত এই পরীক্ষায় পাস করেছেন ৫৫ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর পাওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ ৬৩ জেলায় আয়োজিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারা দেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed