সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পাঁচ সদস্যের প্রতিনিধি দল। শনিবার দুপুরে ঢাকা থেকে আসা ওই প্রতিনিধি দল সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের লতিফপুর এলাকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ৮০ একর জায়গা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বিশ্বামানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। যেখানে হবে গবেষণা, থাকবে চিকিৎসা নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ। এখানে নির্মাণ করা হবে এক হাজার শয্যার উন্নতমানের হাসপাতাল। ফলে সিলেটে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দ্বার উন্মোচন হবে।’
প্রতিনিধি দলে ছিলেন মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি মঞ্জুরুর রহমান, সহকারী প্রধান স্থপতি মাসুদ পারভেজ, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলী। এসময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ও সহকারী পরিচালকও উপস্থিত ছিলেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed