Main Menu

সিকৃবিতে ৩ জন নতুন ডিনের যোগদান

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) তিনটি অনুষদে ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার তাদের নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর নিশ্চিত করেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ রুহুল আমিন কৃষি অনুষদের ডিন এবং কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের প্রফেসর ড. রোমেজা খানম কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।

নতুন নিয়োগপ্রাপ্ত ডিনবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার এর নেতৃত্বে নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share





Related News

Comments are Closed