ফুফাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সরকারি কলেজ থেকে পরীক্ষা শেষে কুলাউড়ায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফুফাতো বোনকে ধর্ষণ করেছে এক যুবক। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে ধর্ষণের ওই ঘটনা ঘটে বলে জানা যায়।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে ওই তরুণী তার ফুফাতো ভাই (২৫)কে আসামি করে কুলাউড়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপরই তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযোগকারী তরুণী উপজেলা সদরের একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে তার প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। সোমবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য তিনি কলেজের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে তার ওই ফুফাতো ভাই মোটরসাইকেল যোগে সেখানে যান। তিনি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে মোটরসাইকেলে তোলেন। কুলাউড়ায় পৌঁছার পর ওই যুবক কাজ দেখার কথা বলে তাদের নির্মাণাধীন ভবনের ভেতরে তরুণীকে নিয়ে যান। সেখানে তিনি তাকে ধর্ষণ করেন। পরে একটি অটোরিকশায় তরুণীকে তুলে দেন। তরুণী বাড়ি পৌঁছে স্বজনদের বিষয়টি জানান এবং দিবাগত রাত দুইটার দিকে তার ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে মামলাটি করেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক তার ফুফাতো বোনকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালত তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠিয়েছেন। ওই ছাত্রীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed