শাহ্ আরফিন টিলায় ৮ বোমা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ্ আরফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে থানা পুলিশ। রোববার বিকেলে এ অভিযানে পরিবেশ বিধ্বংসী ৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় প্রশাসন ও টাস্কফোর্সের নিয়মিত অভিযানের পরও শাহ্ আরফিন টিলায় পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ যন্ত্র বোমা মেশিনের ব্যবহার অব্যাহত রাখে একটি চক্র। ফলে যেকোনো সময় টিলা ধসে আবারও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য অভিযান পরিচালনা করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed