Main Menu

বিশ্বনাথে মোবাইলের দোকানে চুরি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটি মার্কেটের নিচতলায় জুয়েল মোবাইল গার্ডেনে চুরি সংগঠিত হয়েছে। এতে প্রায় ১০/১৫ লাখ টাকার মোবাইল সেটসহ মালামাল নিয়ে যায় চোরদল।

মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। মার্কেটে নৈশপ্রহরী থাকার পরও দোকানে চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নানান কৌতুল সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপি সিটির নিচতলায় অবস্থিত জুয়েল মোবাইল গার্ডেন দোকানটি। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকানের মালিক ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। বুধবার সকালে তিনি মার্কেটে দোকান খুলে দেখতে পান দোকানের পিছনের দেয়াল ভাঙ্গা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। ধারনা করা হচ্ছে দোকানের পিছনের দেয়াল ভেঙে চোরদল ভিতরে প্রবেশ করে। দোকান ঘরে থাকা নগদ টাকা, দামী মোবাইল সেটসহ মালামাল চোরদল নিয়ে যায়। এতে দোকান মালিকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এব্যাপারে জুয়েল মোবাইল গার্ডেনের পরিচালক জুয়েল মিয়া বলেন, মঙ্গলবার রাতে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। কিন্তু বুধবার সকালে দোকান খুলে দেখতে পাই দোকানের পিছনের দেয়াল কিছুটা ভাঙ্গা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি বলেন, দোকানে থাকা নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা, বিদেশী দুইশত পাউন্ড, বেশ কয়েকটি দামি মোবাইল সেটসহ মালামাল চোরদল নিয়ে যায়। এতে ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed