Main Menu

স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, স্বামীর কারাদন্ড

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে জরিমানাসহ কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাখরশাল গ্রামের মছদ্দর আলীর ছেলে মাহতাব আহমদ।

আদালত সূত্রে জানা গেছে, মিনা বেগম বাদি হয়ে স্বামী মাহতাব আহমদের বিরুদ্ধে অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করার অভিযোগ এনে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৪৭/১৯ মামলা দায়ের করেন। আদালত মামলাটির বিচারকার্য শেষে মুসলিম পারিবারিক আইনে মাহতাব আহমদকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।

Share





Related News

Comments are Closed