বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্তে তিস্তা নদীর চরে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ বাবুল (২২)। তিনি ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৩) নামে আরো এক যুবক আহত হয়। সেও একই গ্রামের গোলজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে তিস্তা নদীর চরে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করলে ভারতের উড়ান বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাবুল ও সাইফুলের ওপরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল নিহত এবং সাইফুল ইসলাম আহত হয়। পরে আহত সাইফুলকে উদ্ধার করে ভারতের মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed