বিয়ানীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা সেতু এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিসবাহ উদ্দিন (২৭) নামে ডাকাতি মামলার এক আসামী নিহত হয়েছেন।
রোববার (১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত মিসাবহ উদ্দিন জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ গ্রামের আলিম উদ্দিনের ছেলে। সে ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
শনিবার তাকে গোয়াইনঘাট থানার জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিয়ানীবাজার শিকারপুর এলাকায় ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ জানায়, ডাকাত সরদার মিসবাহ বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ একাধিক থানায় ৮টি মামলা রয়েছে। ২টি অস্ত্র আইনে, একটি ডাকাতি প্রস্তুতি এবং ৫টি ডাকাতি মামলা রয়েছে বন্দুকযুদ্ধে নিহত মিসবাহ উদ্দিনের বিরুদ্ধে। সে বিয়ানীবাজার থানার শিকারপুর এলাকার ডাকাতি মামলার অন্যতম আসামি।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক বলেন, অস্ত্র উদ্ধারে ডাকাত মিসবাহকে নিয়ে শেওলা সেতু এলাকায় অভিযানে গেলে সেখানে অবস্থান নেয় একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ডাকাত মিসবাহ উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, অত্যাধুনিক কাটার যন্ত্র ও প্রচুর রামদা উদ্ধার করে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed