মেয়েটির মা-বাবার সন্ধান চায় পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: জান্নাত নামে হারিয়ে যাওয়া একটি শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। সে বর্তমানে রাজধানীর তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
জান্নাতের গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কফি রঙয়ের জামা এবং গোলাপি প্রিন্টের সালোয়ার।
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১ টায় রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলি তিন রাস্তার মোড়ে শিশুটিকে খুঁজে পায় সংশ্লিষ্ট থানা পুলিশ। সে তার বাবর নাম- মো. উজ্জ্বল এবং মাতার নাম- নাজমা বেগম বলে জানায়।
মেয়েটি আরও জানায়, তার বাড়ি রাজশাহী জেলার তানর থানা এলাকায়। সে তার গ্রাম ও বাড়ির ঠিকানা বলতে না পারায় দারুসসালাম থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। গত ৩০ আগস্ট এ সংক্রান্তে দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। (ডিউটি অফিসার- মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, ফোন নাম্বার- ০২৯১১০৮৫)।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed