চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৮ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর, যা চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন।
তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা কমিটির সভায় আবেদনের সময়সীমা, আবেদন ফি, ভর্তি পরীক্ষার যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আবেদন ফি: এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি গতবারের মতো ৪৭৫ টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচিঃ গতবারের ন্যায় এবারও ভর্তি পরীক্ষা ৬টি ইউনিটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ অক্টোবর ‘বি’ ইউনিট , ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর ‘সি’ ইউনিট এবং ৩১ অক্টোবর ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed