Main Menu

কেন্দুয়ায় অপহরণের ২৫দিন পর স্কুলছাত্রী উদ্ধার

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের জেএনসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তৃপ্তি রানীকে অপহরণের ২৫দিন পর বুধবার সন্ধায় গাজীপুরের টঙ্গী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মো: রাশেদুজ্জামান বলেন, গত ২৮ জুলাই তৃপ্তি স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করা হয়। এ বিষয়ে তার বাবা থানায় এসে ডায়েরী করলে পুলিশ তদন্তে নামে। এসময় পুলিশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে তৃপ্তির অবস্থান নিশ্চিত করা হয়।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৃপ্তির অবস্থান জানতে পেরে টঙ্গী এলাকায় একটি বস্তিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ময়মনসিংহের গৌরীপুর এলাকার হান্নান (২২) নামের এক যুবক পালিয়ে যায়। তবে তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Share





Related News

Comments are Closed