Main Menu

জুড়ীতে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে মাধবী বিশ্বাস (২০) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জায়ফরনগর ইউপির লামা শাহপুর এলাকার অরকুমার বিশ্বাসের বাড়ী থেকে মাধবীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই বাসার ভিতরে শাড়ী দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাধবী বিশ্বাসের লাশ উদ্ধার করে জুড়ী থানা পুলিশ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed